গীতবিতান
← সব গান

পুরানো সেই দিনের কথা

পর্যায়: প্রেম ও প্রকৃতি

মূল গান: Auld Lang Syne

উৎস: Scotch, English, Irish

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় । ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায় । আয় আর-একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় । মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায় । মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়- বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় । হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়- আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08