গীতবিতান
← সব গান

সেদিন দু'জনে দুলেছিনু বনে

পর্যায়: প্রেম

সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা । সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে ভুলোনা । সেদিন বাতাসে ছিল তুমি জান- আমারি মনের প্রলাপ জড়ানো, আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ।। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে । দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে । এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার- বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08