গীতবিতান
← সব গান

অশ্রুনদীর সুদুর পারে

পর্যায়: প্রেম

অশ্রুনদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে ।। নিজের হাতে নিজে বাঁধা, ঘরে আধা, বাইরে আধা- এবার ভাসাই সন্ধ্যেহাওয়ায় আপনারে ।। কাটল বেলা হাটের দিনে লোকের কথার বোঝা কিনে । কথার সে ভার নামা রে মন, নীরব হয়ে শোন্ দেখি শোন্ পারের হাওয়ায় গান বাজে কোন্ বীণার তারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08