তোমার হল শুরু, আমার হল সারা -
তোমার আমায় মিলে, এমনি বহে ধারা ।।
তোমার জ্বলে বাতি,
তোমার ঘরে সাথি-
আমার তরে রাতি, আমার তরে তারা ।।
তোমার আছে ডাঙা, আমার আছে জল-
তোমার বসে থাকা, আমার চলাচল ।
তোমার হাতে রয়,
আমার হাতে ক্ষয়-
তোমার মনে ভয়, আমার ভয়হারা ।।