তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা, মম বিজনগগনবিহারী । আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা- তুমি আমারি, তুমি আমারি, মম বিজনজীবনবিহারী । মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম সন্ধ্যাগগনবিহারী । তব অধর এঁকেছি সূধাবিষে মিশে মম সুখ দুঃখ ভাঙ্গিয়া তুমি আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী । মম মোহের স্বপ্নলেখা তব নয়নে দিয়েছি পরায়ে মম মুগ্ধনয়নবিহারী । মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে- তুমি আমারি, তুমি আমারি, মম মোহনমরণবিহারী ।।