গীতবিতান
← সব গান

আমি জেনে শুনে বিষ

পর্যায়: মায়ার খেলা

আমি জেনে শুনে বিষ করেছি পান । প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ ।। যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি- লই গো বুক পেতে অনলবাণ ।। যতই হাসি নিয়ে দহন করে ততই বাড়ে তৃষা প্রেমের তরে, প্রেম-অমৃতধারা ততই যাচি যতই করে প্রাণে অশনিদান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08