গীতবিতান
← সব গান

বধু কোন আলো লাগলো চোখে

পর্যায়: পূজা

বধু কোন আলো লাগলো চোখে ! বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে ! ছিল মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্মবেদনাঘন অন্ধকারে- জন্ম-জনম গেল বিরহশোকে । অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে, সঙ্গীতশুন্য বিষন্ন মনে সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি পোহাবো কি নির্জনে শয়ন পাতি ! সুন্দর হে, সুন্দর হে, বরমাল্যখানি তব আনো বহে, তুমি আনো বহে ! অবগুন্ঠনছায়া ঘুচায় দিয়ে হেরো লজ্জ্বিত স্মিতমুখ শুভ আলোকে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08

বধু কোন আলো লাগলো চোখে – গীতবিতান