আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে আমার স্বপনলোকে দিশাহারা ।। ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন- আমি চাই নে তপন, চাই নে তারা ।। যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো, আমার ঘুম নিয়ো গো হরণ করে । একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে- দিয়ো গো, দিয়ো গো, আমার চোখের জলের দিয়ো সাড়া ।।