গীতবিতান
← সব গান

আলো আমার আলো ওগো

পর্যায়: বিচিত্র

আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা, আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা ।। নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে- বাজে আলো বাজে, ও ভাই, হৃদয়বীণার মাঝে- জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা । আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি । আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী । মেঘে মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা- পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি- সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08