সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ- হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো ।। দূর কর মহারুদ্র যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র- মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উত্সাহ ।। দুঃখের মন্থনবেগে উঠিবে অমৃত, শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যুভীত । তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে প্রস্তর শৃঙ্খলোমুক্ত ত্যাগের প্রবাহ ।।