গীতবিতান
← সব গান

বাজাও আমারে বাজাও

পর্যায়: পূজা

বাজাও আমারে বাজাও । বাজালে যে সুরে প্রভাত-আলোরে সেই সুরে মোরে বাজাও ।। যে সুর ভরিলে ভাষাভোলা গীতে শিশুর নবীন জীবনবাঁশিতে জননীর-মুখ-তাকানো হাসিতে - সেই সুরে মোরে বাজাও ।। সাজাও আমারে সাজাও । যে সাজে সাজালে ধরার ধূলিরে সেই সাজে মোরে সাজাও। সন্ধ্যামালতী সাজে যে ছন্দে শুধু আপনারই গোপন গন্ধে, যে সাজ নিজেরে ভোলে আনন্দে - সেই সাজে মোরে সাজাও ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08