গীতবিতান
← সব গান

ভেঙ্গে মোর ঘরের চাবি

পর্যায়: পূজা

ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে (ও বন্ধু আমার)! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ।। বুঝি গো রাত পোহালো, বুঝি ঐ রবির আলো আভাসে দেখা দিলো গগন-পারে- সমুখে ঐ হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দূয়ারে ।। আকাশের যত তারা চেয়ে হয় নিমেষহারা, বসে রয় রাত-প্রভাতের পথের ধারে । তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে ।। প্রভাতের পথিক সবে এল কি কলরবে- গেল কি গান গেয়ে ওই সারে সারে ! বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08