এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা । বিরহিণী চাহিয়া আছে আকাশে ।। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমালকুঞ্জপথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী ।। বকুল মুকল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি । আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে- বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু ।।