আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায় ! বৃষ্টি সজল বিষন্ন নিশ্বাসে, হায় ।। আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে, সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায় ।। বারি-ঝরা বনের গন্ধনিয়া পরশ-হারা বরণ মালা গাঁথে আমার প্রিয়া ।। আমার প্রিয়া ঘন শ্রাবণধারায় আকাশ ছেয়ে মনের কথা হারায় । আমার প্রিয়ার আঁচল দোলে নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায় ।।