গীতবিতান
← সব গান

হায় গো ব্যথায়

পর্যায়: পূজা

হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো - সুর হারালেম অশ্রুধারে ।। তরী তোমার সাগরনীরে, আমি ফিরি তীরে তীরে, ঠাঁই হল না তোমার সোনার নায় গো- পথ কোথা পাই অন্ধকারে ।। হায় গো, নয়ন আমার মরে দুরাশায় গো, চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে । যে ঘরে ঐ প্রদীপ জ্বলে তার ঠিকানা কেউ না বলে, বসে থাকি পথের নিরালায় গো চির-রাতের পাথার-পারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08