গীতবিতান
← সব গান

আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে

পর্যায়: পূজা

আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীঁরণে ।। যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে- এই নিরালায় রব আপন কোণে যাব না এই মাতাল সমীরণে ।। আমার এ ঘর বহু যতন ক'রে ধুতে হবে মুছতে হবে মোরে । আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08