গীতবিতান
← সব গান

ভুলে যাই থেকে থেকে

পর্যায়: প্রেম

ভুলে যাই থেকে থেকে তোমার আসন'পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে । দ্বারী মোদের চেনে না যে, বাধা দেয় পথের মাঝে । বাহিরে দাঁড়িয়ে আছি, লও ভিতরে ডেকে ডেকে ।। মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারি সাথে । থেকেও সে মান থাকে না যে, লোভে আর ভয়ে লাজে- ম্লান হয় দিনে দিনে, যায় ধুলাতে ঢেকে ঢেকে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08