চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে, উছলে পড়ে আলো । ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ।। পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে- ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো ।। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা । পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ । ইন্দ্রপুরীর কোন্ রমণী বাসরপ্রদীপ জ্বালো ।।