গীতবিতান
← সব গান

ছায়া ঘনাইয়েছে বনে বনে

পর্যায়: পূজা

ছায়া ঘনাইয়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। কবে নবঘন-বরিষণে গোপনে গোপনে এলি কেয়া ।। পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে হাওয়াতে কী পথে দিলি খেয়া- আষাঢ়ের খেয়ালের কোন্ খেয়া ।। যে মধু হৃদয়ে ছিলো মাখা কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা । বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হল তারে, আড়ালে আড়ালে দে'য়া-নে'য়া- আপনায় লুকায়ে দে'য়া-নে'য়া ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08