এবার এল সময়রে তোর শুকনো-পাতা ঝরা-
যায় বেলা যায়, রৌদ্র হল খরা ।।
অলস ভ্রমর ক্লান্ত পাখা মলিন ফুলের দলে
অকারণে দোল দিয়ে যায় কোন্ খেয়ালের ছলে ।
স্তব্ধ বিজন ছায়াবীথি বনের-ব্যথা-ভরা ।।
মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে-
শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে ।
যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,
কোন্খানে সে পারে গেল সুদূর নদীকুলে ।
রইল রে তোর অসীম আকাশ, অবাধপ্রসার ধরা ।।